প্রতিষ্ঠানের ইতিহাস
রংপুর জেলার কাউনিয়া উপজেলাধীন ০১ নং সারাই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যাপিঠ মদামুদন উচ্চ বিদ্যালয়। অত্র এলাকায় শিক্ষার আলোকবর্তিকা গরীব মানুষের কাছাকাছি পৌঁছে দিয়ে সুশিক্ষা প্রদানের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে অত্র এলাকা-বাসীর সচেতন মহলের সক্রিয় প্রচেষ্টায় ১৯৭১ ইন সালে অত্র বিদ্যালয়টি মদামুদন আমিরীয়া জুনিয়র হাইস্কুল রুপে আত্মপ্রকাশ করে।পরবর্তীতে সরকারি মঞ্জুরি প্রাপ্তির সময় অত্র এলাকার সকল মানুষের সার্বিক স্বার্থ চিন্তা করে মৌজার নামানুসারে মদামুদন জুনিয়র হাইস্কুল নামকরণ করা হয়।অত:পর ১৯৮৯ ইং সনে অত্র বিদ্যালয় থেকে প্রথম বারের মত এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অদ্যাবধি বিদ্যালয়টির কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রয়েছে।
এই বিদ্যালয়ে জমি দান করে চিরস্বরণীয় হয়ে আছেন।
জনাব আলহাজ্ব আহম্মদ আলী
জনাব আলহাজ্ব আব্দুল আউয়াল
জনাব আলহাজ্ব আনছার আলী
জনাব আলহাজ্ব আমজাদ হোসেন
এবং আজীবন দাতা সদস্য
জনাব সোহেল মোঃ নূর-এ-এলাহী